স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ঢেকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে আফছার আলী (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা-পুলিশ। এ ঘটনায় ছাত্রীর নানি বাদী হয়ে গত রোববার রাতে থানায় আফছার আলীর বিরুদ্ধে মামলা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামে নানির বাড়িতে থেকে শিশুটি পড়াশোনা করে। গত শনিবার দুপুরে আফছার আলী শিশুটিকে ঝালমুড়ি খাওয়ানোর নাম করে ঢেকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে ফিরে এ ঘটনা নানিকে জানালে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সান্তাহার ইউপির চেয়ারম্যান এরশাদুল হক গ্রামবাসীদের নিয়ে গত রোববার বেলা ১১টার দিকে গ্রামে বৈঠকে বসেন।
চেয়ারম্যান এরশাদুল হক জানান, স্থানীয়ভাবে ঘটনাটির সত্যতা পাওয়ায় আফছার আলীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।