স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির বাবা গতকাল মঙ্গলবার থানায় মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দোকানে চা আনতে গেলে দোকানমালিক ইউসুফ মিয়া মেয়েটির মুখ চেপে ধরে দোকানের ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইউসুফ পালিয়ে যান। পরে এলাকাবাসী অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে। গতকাল ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটির বাবা অভিযোগ করেন, যুবলীগের স্থানীয় নেতা মাহাবুব হোসেন, মোকলেসুর রহমান, আলাউদ্দিনসহ কয়েকজন ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাহাবুব হোসেন ও মোকলেসুর রহমান বলেন, তাঁরা স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা চালিয়েছিলেন। মীমাংসা না হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।