স্কুলছাত্রী ধর্ষণের শিকার, একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ওই ছাত্রীর মামা গত বুধবার বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ জানায়, ওই ব্যক্তির সঙ্গে বছর খানেক আগে ওই ছাত্রীর মায়ের দ্বিতীয় বিয়ে হয়। ছাত্রীটি তার মায়ের সঙ্গেই থাকত। ওই ব্যক্তি বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে সে তার মা ও মামাদের বিষয়টি জানায়। এরপর বুধবার রাতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জগন্নাথপুর থানার পরিদর্শক খান মোহাম্মদ মইনুল জাকির বলেন, গতকাল ওই ব্যক্তিকে পুলিশ আদালতে হাজির করে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।