স্কুলছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে গত সোমবার সন্ধ্যায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। যুবকটিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই যুবক (২৫) সোমবার সন্ধ্যায় বাড়িতে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে গুরুতর অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, হাসপাতালে মেয়েটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার রাতেই ওই ছাত্রীর মা সদর থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।