স্কুলছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই যুবককে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আটটার দিকে ওই যুবকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে পাশের একটি ধানখেতে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পরদিন সকালে ফুলবাড়ী থানায় ওই যুবককে (২৫) আসামি করে মামলা করা হয়।
এ বিষয়ে গতকাল সোমবার জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, মামলার খবর পেয়ে ওই যুবক সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাঁকে জলপাইতলী সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।