স্কুলছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার নিজ গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই তরুণের নাম মো. মোস্তফা (২৪) ও মাইদুল ইসলাম (২৩)। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এ দুজন ও তাঁদের বন্ধু একই গ্রামের মো. মহনকে (২০) আসামি করে মঙ্গলবার রাতে মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, গত শনিবার রাতে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে তিন তরুণ টেনে-হিঁচড়ে পাশের একটি জমিতে নিয়ে যান। পরে তিনজনই ছাত্রীকে ধর্ষণ করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে গতকাল বুধবার চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।