স্কুলছাত্রী ধর্ষণের শিকার, তিন তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত সন্দেহে তিন তরুণকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রীকে (১৪) বাড়ি ফেরার পথে বাগবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণ করা হয়। পরে একটি নির্জন আবাসন প্রকল্প এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এরপর তাকে মদনগঞ্জ-মদনপুর সড়কের পাশে ফেলে রাখা হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বন্দর থানায় মামলা হলে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তিন তরুণকে গ্রেপ্তার করে। তাঁদের বয়স যথাক্রমে ২২, ১৯ ও ১৮।