স্কুলছাত্রী ১২ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে।
ওই ছাত্রীর বাবার দাবি, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আজাদ উদ্দিন নামের এক যুবককে পুলিশ গতকাল সোমবার দুপুরে উপজেলার রব রোড এলাকা থেকে আটক করেছে।
ছাত্রীর বাবা জানান, প্রতিবেশীর মেয়ে ১৬ অক্টোবর বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পর তাঁর মেয়েকে বাড়িতে ডেকে নেয়। এর পর থেকে তাঁর মেয়ে নিখোঁজ রয়েছে। প্রতিবেশীর মেয়ের মাধ্যমে কৌশলে তার মেয়েকে অপহরণ করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আজাদ নামের এক যুবককে গতকাল সোমবার আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।