স্কুলছাত্রীকে অপহরণ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত বুধবার রাতে মেয়েটির মা পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।
ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে মেয়েটি বাড়ি থেকে পাশের গ্রামে চাচার বাড়িতে যাচ্ছিল। এ সময় পিরোজপুর শহরের কয়েকজন যুবক মেয়েটিকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। তাঁরা বুধবার সকালে সৌদি আরবে থাকা মেয়েটির বাবার মুঠোফোনে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।