স্কুলছাত্রীকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ব্লেড দিয়ে জখম করেছে এক বখাটে। গতকাল ছাত্রীর ঘরে ঢুকে এ হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দাশপাড়া গ্রামের সাকিব (১৬) অনেক দিন থেকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল সকালে ওই ছাত্রীর বাড়ির সদস্যরা কেউ ছিল না। তখন ঘরে ঢুকে সাকিব তার শ্লীলতাহানির চেষ্টা করে। একপর্যায়ে তাঁকে ব্লেড দিয়ে জখম করে পালিয়ে যায়। পল্লি চিকিৎসক ইউনুচ মিয়া জানান, ছাত্রীর বাঁ হাতে জখম হয়েছে। যেখানে সাতটি সেলাই দেওয়া হয়েছে।