প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গতকাল শুক্রবার এক স্কুলছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। শিশুটির পরিবারের সদস্য ও এলাকার অনেকে জানান, বিকেল চারটার দিকে ওই শিশু অন্যদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। এ সময় উপজেলার তরগাঁও গ্রামের এক কিশোর (১৬) কৌশলে মেয়েটিকে পাশের একটি কলাখেতে নিয়ে যায়। পরে ওই কিশোর মেয়েটিকে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হয় এবং অচেতন হয়ে পড়ে। এ সময় শিশুটিকে ফেলে সে পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।