স্কুলছাত্রীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে গত রোববার তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বালুয়াকান্দি ইউনিয়নের ওই শিশু রোববার সন্ধ্যায় বাড়ির পাশে পানি আনতে যায়। এ সময় একই এলাকার এক ব্যক্তি (৪০) তাকে (শিশু) জোর করে পাশের বিপণিবিতানের ছাদে নিয়ে ধর্ষণ করেন। ওই শিশুর আর্তচিৎকারে লোকজন ছুটে এলে ওই ব্যক্তি পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল-আমিন বলেন, প্রাথমিকভাবে ওই শিশুকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। গজারিয়া থানার ওসি হেদায়েত-উল ইসলাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।