স্কুলছাত্রীকে ধর্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিণপালা এলাকায় এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের এক তরুণকে (২৫) প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে মামলাটি করেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মেয়েটির পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মেয়েটি প্রাইভেট পড়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে সকাল সাড়ে নয়টার দিকে হরিণপালা গ্রামের পোনা নদীর সেতু এলাকা থেকে আসামিরা মেয়েটিকে অটোরিকশায় করে ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে নিয়ে ধর্ষণ করেন।