স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে গত বুধবার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, উপজেলার তেওতা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে মেয়েটি। গত বুধবার বিদ্যালয় থেকে ফেরার পথে নারায়ণ তেওতা গ্রামের মামুন হোসেন (৩৫) তাকে সুজন মিয়া (২৫) নামের এক যুবকের বাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে মেয়েটিকে মামুন ও সুজন ধর্ষণ করার চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হালিম মোল্লা বলেন, শিশুটির গলায় ও চোখের নিচে দাগ আছে। তবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি।
শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ব্যাপারে গতকাল বিকেল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।