স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত সোমবার দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা কালিয়াকৈর থানায় মামলা করেছেন। এ অভিযোগে গত মঙ্গলবার রাতে মোফাজ্জল হোসেন (৩০) নামের এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মেসের ভাড়াটে মোফাজ্জল দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে সোমবার দুপুরে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটির চিৎকারে বাড়ির অন্য লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। মঙ্গলবার বিষয়টি পুলিশকে জানানো হয়। ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে মোফাজ্জলকে গ্রেপ্তার করে পুলিশ।