স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এতে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের অষ্টম শ্রেণির এক ছাত্র (১৩) ও তার বাবাকে আসামি করা হয়েছে।
ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শিশুটির মা বলেন, গত বুধবার দুপুরে বৃষ্টি হচ্ছিল। তখন ওই ছাত্র ঘরে আসে। তিনি তখন রান্নাঘরে ছিলেন। এই সুযোগে ওই ছাত্র তাঁর মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনা প্রকাশ করলে তাঁদের হত্যা করা হবে বলে ওই ছাত্রের বাবা হুমকি দেয়।
ধর্ষণের ঘটনায় গত শনিবার মেয়েটির বাবা মুকসুদপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, ‘গ্রাম্য মাতব্বরেরা ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। আমরা বিষয়টি জানার পর মামলা হয়। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’