স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গত মঙ্গলবার নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুই তরুণ হলেন কাপাসিয়া উপজেলার চর সম্মানিয়া গ্রামের আরিফ হোসেন (২২) এবং একই গ্রামের মো. আপেল (২১)। ধর্ষণের চেষ্টার অভিযোগে স্কুলছাত্রীর বড় ভাই গতকাল সকালে মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ ও আপেল গত মঙ্গলবার বিকেলে পানি পানের কথা বলে ওই স্কুলছাত্রীর বাড়ির ভেতরে ঢোকেন। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করেন। এক রিকশাচালক ঘটনা দেখে এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা চর আলীনগর বাজারে সালিস বৈঠক ডাকেন। পরে ওই দুই তরুণ সেখানে উপস্থিত হলে তাঁদের থানা-পুলিশে সোপর্দ করা হয়।