স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুলতান মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল রোববার মামলা হয়েছে।
আসামি সুলতান মিয়ার বাড়ি উপজেলার আবদুল্যাপুর গ্রামে। উপজেলার নয়ামাদারগঞ্জ বাজারে শিউলী টেলিকম নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে সুলতান মিয়া উপজেলার একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন তাঁর বাড়ি ঘেরাও করেন। এ সময় তিনি পালিয়ে যান। এ ঘটনায় ছাত্রীর বাবা গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পীরগঞ্জ থানার পরিদর্শক মোকসেদ আলী বলেন, অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। বর্তমানে ওই ছাত্রী থানা হেফাজতে রয়েছে।