স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গৃহশিক্ষকসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর গৃহশিক্ষকসহ তিনজনকে আটক করা হয়েছে।
ওই স্কুলছাত্রীকে আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, মিরপুর থানার পুলিশ ওই স্কুলছাত্রীকে হাসপাতালে নিয়ে আসে। তাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেয়েটির এক স্বজনের ভাষ্য, গতকাল বুধবার সকালে ছাত্রীকে বাসায় ডেকে নেন তার গৃহশিক্ষক (২৫)। এরপর তাকে ধর্ষণ করেন।

পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে গৃহশিক্ষক ও তাঁর মা-বাবাকে আটক করে পুলিশ।