স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার পুঁটিমারা ইউনিয়নের দলারদরগা বাজার থেকে গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওই ব্যক্তি উপজেলার পুঁটিমারা ইউনিয়নের বাসিন্দা।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে ওই ব্যক্তি মাইক্রোবাসে করে মেয়েটিকে তুলে নিয়ে যান। পরে জয়পুরহাট শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই ব্যক্তি ছাত্রীটিকে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আটকে রাখেন। খবর পেয়ে ছাত্রীর পরিবার তাকে উদ্ধার করে। এ ঘটনায় গত সোমবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ওই ব্যক্তি, তাঁর বড় ভাই ও চাচাকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরে পুলিশ গত সোমবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই তৌহিদ বলেন, ওই ব্যক্তি পুলিশের কাছে ছাত্রীটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।