স্কুলছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের দশম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ প্রথম আলোকে বলেন, তিন দিন আগে বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর মাধ্যমে তিনি ওই ছাত্রীকে বিয়ে দেওয়ার চেষ্টার কথা শুনেছেন।
বাল্যবিবাহ নিয়ে শহরে সচেতনমূলক কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি সংস্থা বিকশিত নারী নেটওয়ার্কের প্রধান নির্বাহী শামীম আকতার বলেন, গতকাল বুধবার বিদ্যালয়ের ছয়জন ছাত্রী এসে ওই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধে তাঁর সহযোগিতা চান।
এরপর তিনি ছাত্রীদের নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে যান। তিনি বাল্যবিবাহ বন্ধের আশ্বাস দিয়েছেন। শামীম আকতার বলেন, ১০ মার্চ ওই ছাত্রীর সঙ্গে দুবাইপ্রবাসী এক ব্যক্তির বিয়ের দিন ধার্য আছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আনোয়ারুল নাসের বলেন, ওই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও মেয়েটিকে নিয়ে পরিবারের সদস্যরা আত্মগোপন করেছেন। পরিবারের সদস্যদের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।