স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই যুবকের নাম আল আমিন (২৮)। তাঁর বাড়ি ধরমপাশা উপজেলার সুনই গ্রামে। ওই ছাত্রীর বাবা তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধরমপাশা থানায় মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা আড়াইটার দিকে ওই ছাত্রীটি (১৩) বিদ্যালয় থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেয়। বেলা তিনটার দিকে পথে তাকে একা পেয়ে আল আমিন তার হাত ধরে টান দেন। ছাত্রীটি সেখান থেকে বাড়ি আসে এবং বিষয়টি তার মা-বাবাকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি রাত আটটার দিকে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার শ্লীলতাহানি করেন। এ সময় ছাত্রীর মা রান্নাঘরে ছিলেন।