স্কুলছাত্রীকে স্টুডিওতে আটকে ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় গত রোববার এক স্কুলছাত্রীকে স্টুডিওতে আটকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্টুডিও মালিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজন হলো উপজেলার আলামিন বাজারের রাজু স্টুডিওর মালিক রাজীব ওরফে রাজু (২৫) ও তার সহযোগী জগন্নাথপট্টি গ্রামের শাহাবুদ্দিন (২৪)। গত রোববার রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই ঘটনায় স্কুলছাত্রীর নানা বাদী হয়ে ওই রাতেই রাজীব ও শাহাবুদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শ্রীনগর থানার পুলিশ জানায়, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী গত রোববার বেলা ১১টার দিকে পরীক্ষার প্রবেশপত্র লেমিনেটিং করার জন্য শ্রীনগর উপজেলার আলামিন বাজারের রাজু স্টুডিওতে যায়। এ সময় স্টুডিওর মালিক রাজীব ও তার দুই সহযোগী কৌশলে তাকে ছবি তোলার কক্ষে নিয়ে যায়। সেখানে দুই ঘণ্টা আটকে রেখে রাজীব তাকে ধর্ষণ করে। ওই ছাত্রীকে ধর্ষণ করার দৃশ্যও তারা মুঠোফোনে ধারণ করে।