প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ওয়াড়িয়া গ্রামে মিম (১৪) নামের এক স্কুলছাত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মিম ওই গ্রামের ইদবার হোসেনের মেয়ে। সে ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল শনিবার বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, গত শুক্রবার সন্ধ্যায় গ্রামের একটি বাড়িতে ওয়াজ মাহফিলে যায় মিম। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। গতকাল দুপুরে ওই গ্রামের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাদের খবর দেন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ|