স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বদরপুরে মারুফা (১৬) নামের এক স্কুলছাত্রীকে গত বৃহস্পতিবার রাতে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাকে গতকাল শুক্রবার সকালে অচেতন অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন পরিবারের লোকজন। মারুফা স্থানীয় আকবর আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মারুফার বাবা মোস্তফা ব্যাপারী বলেন, বৃহস্পতিবার রাতে মারুফা ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। এরপর একটি বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় পোচ দিয়ে ফেলে রেখে যায়। পরদিন সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চাঁদপুর প্রতিনিধি|