স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁওয়ে আজ শনিবার তৃতীয় শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার নাম মাহিন আকতার (৯)।
মাহিনের বাবা কায়েম হোসেন বলেন, তাদের বাসা খিলগাঁওয়ের সিপাহীবাগে। তাঁর দুই মেয়ের মধ্যে মাহিন বড়। মেয়ে তার মায়ের সঙ্গে বাসায় ছিল। দুপুরে মেয়েকে বাসায় রেখে মা নিচে যান। বাসায় ফিরে দেখেন যে মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। সেখান থেকে উদ্ধার করে তাকে প্রথমে খিদমা হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
চিকিৎসক বিকেল তিনটার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।