স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা বকাঝকা করায় রংপুরের বদরগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া গ্রামের শিরিন সুলতানা (১২) নামের এক স্কুলছাত্রী অভিমান করে আত্মহত্যা করেছে। গত বুধবার বিকেলে বাড়িতে থাকা কীটনাশক পান করে সে আত্মহত্যা করে। বদরগঞ্জ থানার পুলিশ জানায়, শিরিন শ্যামপুর সুগার মিল উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তার বাবার নাম আলী আকবর। ওই দিন বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরতে দেরি হওয়ায় মা রেহানা বেগম তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে কীটনাশক পান করে সে। দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বদরগঞ্জ থানার উপপরিদর্শক তৈয়ব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|