স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গারো ছাত্র নেতৃবৃন্দ তাঁকে আটক করে।

অভিযুক্ত যুবকের নাম আল আমিন সরকার (২৩)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দশম শ্রেণিতে পড়ুয়া গারো সম্প্রদায়ের ওই ছাত্রীর সঙ্গে আল আমিন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কৌশলে তিনি ওই ছাত্রীর আপত্তিকর কিছু ছবি মুঠোফোনে তুলে নেন। পরে ওই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ছাত্রীটিকে। একপর্যায়ে আল আমিন তাঁর কয়েক বন্ধুর মুঠোফোনেও ছবিগুলো সরবরাহ করেন। পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানায়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, মেয়েটির মা বাদী হয়ে গত বুধবার মধুপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন।
শুক্রবার দুপুরে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন এবং গারো স্টুডেন্ট ফেডারেশনের নেতারা আল আমিনকে মধুপুরের বেড়িবাইদ গ্রাম থেকে আটক করে পুলিশে সোপর্দ করে।