স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার বাঘইল কলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে রোববার এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই স্কুলছাত্রীর নাম শ্রাবণী আক্তার মিশু (১৪)। সে ঈশ্বরদীর পাকশী উপজেলার বাঘইল কলপাড়া গ্রামের কৃষক শামীম প্রামাণিকের মেয়ে। স্থানীয় আবুল হোসেন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে।

শামীম প্রামাণিক জানান, ঠিকমতো লেখাপড়া না করায় মিশুকে তার মা রোববার সকালের দিকে রাগারাগি করেন। মায়ের বকুনি খেয়ে সে সকালে স্কুলে যায়। স্কুল থেকে ফিরে সন্ধ্যায় মায়ের ওপর অভিমান করে মিশু তার শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। গোঙানির শব্দ পেয়ে পরিবারের সদস্যরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির শহর উপপরিদর্শক (টিএসআই) দেওয়ান আলমগীর জানান, খবর পেয়ে ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।