স্কুলছাত্রীর নগ্ন ছবি ধারণ করে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর নগ্ন ছবি মুঠোফোনে ধারণ করে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে মেয়েটির বাবা চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। এক নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মেয়েটির পরিবার ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, মেয়েটির মা প্রবাসী। সে বাবার সঙ্গে বাড়িতে থাকে। গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে মেয়েটি এক প্রতিবেশীর বাড়িতে যায়। এ সময় ওই প্রতিবেশীর স্ত্রী মেয়েটিকে ডেকে নিয়ে রাতের খাবার খেতে দেন। ভাত খাওয়ার পর সে অচেতন হয়ে পড়ে। পরে ওই নারী তাকে বিবস্ত্র করে মুঠোফোনে নগ্ন ছবি ধারণ করেন। তিনি ওই ছবি স্থানীয় কয়েকজন তরুণের কাছে দেন। উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের মিলন শেখ (২০), টুটুল মোল্লা (২২) ও লিমন মোল্লা (২২) রোববার রাতে ওই নগ্ন ছবি মেয়েটির বাবাকে দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁরা ইন্টারনেটে ওই ছবি ছড়িয়ে দেওয়ায় হুমকি দেন।
অভিযুক্ত তরুণেরা পলাতক।