স্কুলছাত্রীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মরিয়ম আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ গত মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে কে বা কারা হত্যা করে লাশ বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রেখে যায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মরিয়ম স্থানীয় বহরী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশের একটি চালতাগাছে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে প্রতিবেশীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মরিয়মের বাবা মো. বশির উল্লাহ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা মরিয়মকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে আত্মহত্যার ঘটনা সাজিয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই স্কুলছাত্রীর লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।