স্কুলছাত্রের গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় তাপস কুমার বিশ্বাস (১৬) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার উত্তরবাখর নগর বাজারের পাশে একটি কৃষিজমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাপস কুমার উত্তরবাখর নগর গ্রামের জহর লাল বিশ্বাসের ছেলে ও উত্তরবাখর নগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় তাপসের মুঠোফোনে কল এলে সে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফেরেনি। গতকাল সকালে উত্তরবাখর নগর বাজারের পাশের একটি খেতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।