স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে সাকিব ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সৈয়দপুর টেকনিক্যাল কলেজপাড়ার একটি বাসা থেকে গত শনিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। সাকিব সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে জেলার জলঢাকা উপজেলার পাঠানপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হাত বাঁধা ও ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ নীলফামারী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর গতকাল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।