স্কুলছাত্রের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণখানের পূর্ব মোল্লারটেক এলাকা থেকে গতকাল সোমবার সকালে রিয়াজ হাসান (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, পঞ্চম তলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিয়াজ হাসানের লাশ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশালে। মা-বাবার সঙ্গে সে পূর্ব মোল্লারটেকে থাকত। স্থানীয় একটি স্কুলে সে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। পরিবারের সদস্যদের অগোচরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।