স্কুলব্যাগে ইয়াবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে স্কুলব্যাগে করে ইয়াবা পাচারের চেষ্টাকালে ধরা পড়েছেন দুই যুবক। গত বুধবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড় এলাকা থেকে মিঠু শীল (২৫) ও সৌমিত্র চৌধুরী (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করে র্যাব-৭।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০টি ইয়াবা বড়ি এবং ইয়াবা বিক্রির ২ লাখ ৯৩ হাজার টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ইয়াবাগুলো একটি কালো স্কুলব্যাগের ভেতরে ছিল। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্কুলব্যাগে করে ইয়াবা বড়ি বিক্রির কথা স্বীকার করেছেন।