স্কুলব্যাগে গাঁজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাচারকালে স্কুলব্যাগ থেকে চার কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সেলিম উদ্দিন (২৮)। গতকাল রোববার সকালে নগরের কদমতলী রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাছান চৌধুরী বলেন, গাঁজাগুলো স্কুলব্যাগে করে কুমিল্লা থেকে কক্সবাজার নিয়ে যাচ্ছিল সেলিম। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।