স্কুলব্যাগে দেড় লাখ ইয়াবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে স্কুলব্যাগে রাখা হয় দেড় লাখ ইয়াবা বড়ি। পরে একটি পিকআপ ভ্যানে করে তা পাচারের সময় ধরা পড়েছেন দুজন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতুসংলগ্ন গোলচত্বর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে থামানো হয় পিকআপ ভ্যানটি। তল্লাশি করে প্রথমে ইয়াবা বড়ি পাওয়া যায়নি। পরে চালকের আসনের পাশে থাকা স্কুলব্যাগে পাওয়া যায় ওই বড়ি। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। তাঁরা হলেন গাড়ির চালক সাব্বির হোসেন ও রুবেল দে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে।