স্কুলশিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে মারধরের অভিযোগে গতকাল বগুড়ার দুপচাঁচিয়া থানার পুলিশ এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মোহাদ্দেছ আলী আক্কেলপুরের গোপীনাথপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, মোহাদ্দেছের স্ত্রী নাসরিন আক্তার পারিবারিক কলহের জের ধরে নির্যাতনের শিকার হন। তিনি বাদী হয়ে ১৫ আগস্ট মোহাদ্দেছসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। তাঁকে স্কুলের পাশের বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বরিয়া গ্রামের বাসিন্দা।