স্কুলশিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় হেরোইন, ইয়াবা বড়িসহ প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক ও তাঁর এক সহযোগীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে আমতলী শহরের পশু হাসপাতালের একটি পরিত্যক্ত ভবন থেকে তাঁদের আটক করে আমতলী থানার পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান (৩৫) ও তাঁর সহযোগী সাইফুল ইসলাম (৩৭)। এ সময় তাঁদের কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন ও সাতটি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। আমতলী থানার ওসি সুকুমার চন্দ্র রায় জানান, গোপনে খবর পেয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।