স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ গতকাল রোববার সুশান্ত কুমার সাহা বাবু নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি উপজেলা সদরের মির্জাপুর সাহাপাড়া গ্রামে। তিনি উপজেলার ভাতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
এলাকাবাসী জানায়, গতকাল সকালে তিনি স্কুলে না যাওয়ায় শিক্ষকেরা তাঁর বাড়িতে খোঁজ নেন। এ সময় পাশের বাড়ির লোকজন ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখেন। সন্দেহ হলে তাঁরা দরজা ভেঙে ঘরে ঢুকে ধরনার সঙ্গে সুশান্তের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ বিকেলে তাঁর লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর কিছুটা মানসিক সমস্যা ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।