স্কুলশিক্ষার্থী সাত দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাত দিন ধরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী রুবেল মিয়া (১৪) নিখোঁজ রয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে সে আর ফিরে আসেনি।

ওই শিক্ষার্থীর নাম রিপন মিয়া (১৪)। সে ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের আজিজুল হকের ছেলে। সে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয়ের ছাত্র।

আজিজুল হক গত মঙ্গলবার বলেন, ‘ছেলে আমার স্কুলে পড়তে যাইয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে ছেলেকে পাওয়া যায়নি।’

পুলিশ, পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রিপন মিয়া বৃহস্পতিবার বাড়ি থেকে বিদ্যালয়ে যায়। পরে আর ফিরে আসেনি। এ ব্যাপারে রিপন মিয়ার বাবা আজিজুল হক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার সাহা বলেন, রিপন মিয়া ওই দিন বিদ্যালয় ছুটির পর বাড়ির উদ্দেশে চলে যায়।

সরিষাবাড়ী থানার এএসআই শাহাদৎ হোসেন বলেন, এ ব্যাপারে সব থানায় বার্তা পাঠানো হয়েছে।