স্কুলের টাকা নিয়ে পালাতে গিয়ে পাকিস্তানি অধ্যক্ষ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে সিটি ইন্টারন্যাশনাল নামের একটি স্কুলের টাকা লোপাট করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ওই স্কুলের অধ্যক্ষকে আটক করেছেন অভিভাবকেরা। ইয়াসমিন রাজভয় নামের ওই অধ্যক্ষ পাকিস্তানের নাগরিক।
আজ বৃহস্পতিবার স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক কায়সার আহাদ প্রথম আলোকে বলেন, রাতের অন্ধকারে স্কুলের টাকা লুট করে অধ্যক্ষ ইয়াসমিন রাজভয় দেশ ছেড়ে পাকিস্তানের যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাঁকে আটক করে গুলশান থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গুলশান থানা সূত্রে জানা গেছে, ইয়াসমিন রাজভয় এখন থানায় আছেন। সঙ্গে বেশ কয়েকজন অভিভাবকও আছেন।