স্কুলের দেয়ালে বোমা বিষ্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নমস্কুলের দেয়ালে গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা দুটি বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আরও দুটি বোমাভর্তি মিষ্টির বাক্স উদ্ধার করেছে। স্থানীয় ব্যক্তিরা জানান, রাত আটটার দিকে ৪ নম্বর ওয়ার্ডের কালীখোলা মন্দিরে ভোলা পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের উঠান বৈঠক ছিল। বৈঠকে যোগ দিতে কয়েকটি মিছিল যায়।
এ সময় মধ্য-চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (নমস্কুল) দেয়ালে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের দাবি, তাঁরা মিছিল নিয়ে কালীখোলা মন্দিরে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন বোমা নিক্ষেপ করে। আরেক কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন বলেন, ‘আমার লোকজন উঠান বৈঠকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শওকতের মিছিল থেকে বোমা ছুড়ে মারা হয়।