প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি তোলা নয়, চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার লিয়ন স্টুডিওতে মিলত জাল পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ। চাইলে কেউ বিদ্যালয়ের প্রত্যয়নপত্রও এই স্টুডিও থেকে টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারত।
শুক্রবার গভীর রাতে পুলিশের অভিযানে স্টুডিও থেকেই গ্রেপ্তার হয়েছেন মালিক শহীদুল ইসলাম। জব্দ করা হয়েছে দুটি পরিচয়পত্র, দুটি জন্মসনদ, একটি নিকাহনামা ও রাঙামাটির লংগদু উপজেলার উগলছড়ি মহাজনপাড়া জুনিয়র বিদ্যালয়ের দুটি প্রত্যয়নপত্র।
বায়েজিদ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. গাজীউর রহমান প্রথম আলোকে বলেন, শুক্রবার গভীর রাতে শেরশাহ কলোনি এলাকার লিয়ন স্টুডিওতে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা সব সনদই জাল। স্টুডিওর মালিক শহীদুলের বিরুদ্ধে মামলা হয়েছে।