স্টেশনারি সরবরাহে দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঠিকাদারকে আটকে রেখে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পথ্য, স্টেশনারি ও আনুষঙ্গিক দ্রব্য সরবরাহের দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

সিভিল সার্জন কার্যালয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৫ মে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ছয়টি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ে পথ্য, স্টেশনারি ও আনুষঙ্গিক দ্রব্য সরবরাহের দরপত্র আহ্বান করেন সিভিল সার্জন। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা ছিল। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দরপত্র জমা দিতে যান মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজের মালিক মো. আমিনুল ইসলাম। সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে তাঁকে ও তাঁর তিন সহযোগীকে একদল দুর্বৃত্ত পাশের এলজিইডি ভবনের একটি কক্ষে নিয়ে আটকে রাখে। দরপত্র ছিনিয়ে নিয়ে দুপুর ১২টার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আমিনুল বেলা একটার দিকে সিভিল সার্জনের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।
আমিনুল প্রথম আলোকে বলেন, ‘আমি ও আমার তিন সহযোগীকে ঠিকাদার মো. আলী সন্ত্রাসী বাহিনী দিয়ে তুলে নিয়ে যান। দীর্ঘ সময় আটকে রেখে দরপত্র জমা দেওয়ার সময় শেষ হলে আমাদের ছেড়ে দেওয়া হয়।’
তবে এ অভিযোগ অস্বীকার করে মো. আলী বলেন, ‘আমি ২৫ বছর ধরে গজারিয়ায় এবং ছয় বছর ধরে টঙ্গিবাড়ীতে খাদ্য ও স্টেশনারি সরবরাহ করে আসছি। কাউকে বাধা দিয়ে এত বছর ধরে দরপত্র পাওয়া কি সম্ভব?’
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য ও খাদ্য, স্টেশনারি এবং ধোলাই সরবরাহে মাত্র দুটি করে দরপত্র জমা পড়েছে। মো. আলীর ঠিকাদারি প্রতিষ্ঠান তৃশা এন্টারপ্রাইজ ও তাঁর খালাতো ভাই আমির হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান জনি এন্টারপ্রাইজের পক্ষ থেকে এসব দরপত্র জমা দেওয়া হয়। মো. আলী এ ছাড়াও টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টেশনারি সরবরাহে দরপত্র জমা দেন।
দরপত্র প্রদান কমিটির আহ্বায়ক সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, দরপত্র দেওয়ার সময় কাউকে হুমকি বা বাধা দেওয়ার কোনো অভিযোগ তিনি পাননি।
বিকেল সাড়ে চারটার দিকে মুঠোফোনে জানতে চাইলে সিভিল সার্জন শহিদুল ইসলাম বলেন, ‘আমি এখন বাইরে আছি। এই মুহূর্তে এ ব্যাপারে আমার পক্ষে কিছু বলা সম্ভব হবে না।’

রাজধানীর চারপাশ 

গজারিয়াউপজেলাস্বাস্থ্যকমপ্লেক্স

স্টেশনারি সরবরাহে দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ

এক ঠিকাদারকে আটকে রেখে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পথ্য, স্টেশনারি ও আনুষঙ্গিক দ্রব্য সরবরাহের দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

সিভিল সার্জন কার্যালয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৫ মে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ছয়টি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ে পথ্য, স্টেশনারি ও আনুষঙ্গিক দ্রব্য সরবরাহের দরপত্র আহ্বান করেন সিভিল সার্জন।গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা ছিল।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দরপত্র জমা দিতে যান মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজের মালিক মো. আমিনুল ইসলাম।সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে তাঁকে ও তাঁর তিন সহযোগীকে একদল দুর্বৃত্ত পাশের এলজিইডি ভবনের একটি কক্ষে নিয়ে আটকে রাখে।দরপত্র ছিনিয়ে নিয়ে দুপুর ১২টার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।এ ঘটনায় আমিনুল বেলা একটার দিকে সিভিল সার্জনের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।

আমিনুল প্রথম আলোকে বলেন, ‘আমি ও আমার তিন সহযোগীকে ঠিকাদার মো. আলী সন্ত্রাসী বাহিনী দিয়ে তুলে নিয়ে যান।দীর্ঘ সময় আটকে রেখে দরপত্র জমা দেওয়ার সময় শেষ হলে আমাদের ছেড়ে দেওয়া হয়।’

তবে এ অভিযোগ অস্বীকার করে মো. আলী বলেন, ‘আমি ২৫ বছর ধরে গজারিয়ায় এবং ছয় বছর ধরে টঙ্গিবাড়ীতে খাদ্য ও স্টেশনারি সরবরাহ করে আসছি।কাউকে বাধা দিয়ে এত বছর ধরে দরপত্র পাওয়া কি সম্ভব?’

 সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য ও খাদ্য, স্টেশনারি এবং ধোলাই সরবরাহে মাত্র দুটি করে দরপত্র জমা পড়েছে।মো. আলীর ঠিকাদারি প্রতিষ্ঠান তৃশা এন্টারপ্রাইজ ও তাঁর খালাতো ভাই আমির হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান জনি এন্টারপ্রাইজের পক্ষ থেকে এসব দরপত্র জমা দেওয়া হয়।মো. আলী এ ছাড়াও টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টেশনারি সরবরাহে দরপত্র জমা দেন।

দরপত্র প্রদান কমিটির আহ্বায়ক সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, দরপত্র দেওয়ার সময় কাউকে হুমকি বা বাধা দেওয়ার কোনো অভিযোগ তিনি পাননি।

বিকেল সাড়ে চারটার দিকে মুঠোফোনে জানতে চাইলে সিভিল সার্জন শহিদুল ইসলাম বলেন, ‘আমি এখন বাইরে আছি।এই মুহূর্তে এ ব্যাপারে আমার পক্ষে কিছু বলা সম্ভব হবে না।’