প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে আসমা বেগম নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল বুধবার দুপুরে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মো. আতাউল্লাহ ওরফে আতাবুদ্দিন পলাতক। আতাউল্লাহ কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর গ্রামের আজমত আলীর ছেলে। আসমা বেগম (২৭) আতাউল্লাহর দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় নিহত আসমা বেগমের বড় ভাই মো. খলিলুর রহমান বাদী হয়ে ভগ্নিপতি মো. আতাউল্লাহ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। কালীগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।