স্ত্রী খুন, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নে স্বামীর হাতে স্ত্রী হালিমা খাতুন (৩২) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী আবদুস ছালাম পলাতক। গত বুধবার রাত তিনটার দিকে এ ইউনিয়নের চখারচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হামিলা খাতুন চখারচর গ্রামের আবদুস ছালামের স্ত্রী। তিনি এ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের শাহজাদপুর গ্রামের ছামিউল হকের মেয়ে। ১৮ বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের সংসার ভালোই চলছিল। কয়েক মাস ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে গতকাল রাতে স্ত্রী হালিমা খাতুনকে হত্যা করা হয়। লাশ বাড়ি থেকে সরানোর সময় প্রতিবেশীরা দেখে ফেলায় ছালাম পালিয়ে যান।

খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।