স্ত্রী-সন্তানসহ গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলায় হোটেল ব্যবসায়ী শাহজাহান বেপারী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সন্দেহে তাঁর স্ত্রী, ছেলেমেয়েসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো শাহজাহানের স্ত্রী রাশেদা বেগম, বড় ছেলে শাওন বেপারী, মেয়ে কলমী বেগম এবং শামীম রেজা, আকমল মোল্লা, আজিজুল হক, মাহফুজ মোল্লা ও আহসান হাবিব ওরফে রাজন।
র্যাব-৮ ফরিদপুরের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন জানান, ১৬ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়িতে শাহজাহান বেপারী (৫৫) খুন হন। পরদিন শাহজাহানের বড় ভাই দুলাল বেপারী থানায় মামলা করেন। গত সোমবার দিবাগত রাতে প্রথমে শামীম রেজা নামের একজনকে লক্ষ্মীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় শামীম হত্যাকাণ্ডের বিষয়টি র্যাবের কাছে স্বীকার করে। এই হত্যাকাণ্ডে শাহজাহানের পরিবারের সদস্যরাই মূল পরিকল্পনাকারী বলে শামীম জানায়। পরে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পরিবারের তিন সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।