স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় গৃহবধূ রেজিনা আক্তারের (২৪) মৃত্যুর এক মাসের বেশি সময় পর তাঁকে হত্যার অভিযোগে স্বামী রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত শনিবার বিকেলে রেজাউলকে গ্রেপ্তার করে।
রেজাউল করিম ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামের এমদাদুল হকের ছেলে।
এলাকাবাসী জানায়, প্রায় তিন বছর আগে রেজিনার সঙ্গে রেজাউলের বিয়ে হয়। রেজিনাকে প্রায়ই নির্যাতন করতেন তাঁর স্বামী। গত ৬ অক্টোবর রাতে রেজিনার মৃত্যু হয়। রেজাউলের পরিবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে রেজিনা মারা গেছে বলে প্রচার করে দ্রুত লাশ দাফনের চেষ্টা চালায়। কিন্তু গৃহবধূর বাবা রফিকুল ইসলাম বাদ সাধেন। তখন পুলিশ অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। গত শনিবার ময়নাতদন্ত প্রতিবেদন ডিমলা থানায় এসে পৌঁছে। বিকেলে রেজাউল গ্রেপ্তার হয়।
ওসি রুহুল আমীন খান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহত গৃহবধূর বাবা ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।