স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে শাহজাহান মিয়া ব্যাপারী ওরফে খোকন মিয়াকে মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহজাহান পলাতক। তাঁর বাড়ি রায়পুর উপজেলার দিঘলদী গ্রামে ।

আদালত সূত্রে জানা গেছে, যৌতুকের দাবিতে শাহজাহান মিয়া ২০০০ সালের ২৫ ডিসেম্বর তাঁর স্ত্রী আমেনা খাতুন ওরফে ডলীকে মাথায় আঘাত করে হত্যা করে। আমেনা চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর বগুলা গ্রামের উম্মে কুলছুমের মেয়ে ছিলেন। এ ঘটনায় আমেনার মা উম্মে কুলছুম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই দিনই হত্যা ও নির্যাতনের অভিযোগে মামলা করেন।

আদালত আজ হত্যার অভিযোগে শাহজাহানকে মৃত্যুদণ্ড ও নির্যাতনের অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার এই অর্থ আদায় করে বাদী পক্ষকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।